News71.com
 Bangladesh
 05 Aug 21, 09:23 PM
 191           
 0
 05 Aug 21, 09:23 PM

পার্টির নামে অনৈতিক কাজে অর্থ আয় করতেন রাজ॥

পার্টির নামে অনৈতিক কাজে অর্থ আয় করতেন রাজ॥

নিউজ ডেস্কঃ খুলনার একটি মাদ্রাসা থেকে দাখিল পাসের পর ঢাকায় পড়াশোনা করেছেন বলে দাবি করেছেন চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ। ২০১৪ সালে শোবিজ জগতে ক্যারিয়ার শুরু করা রাজ ‘রাজ মাল্টিমিডিয়া’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সিনেমা-নাটক প্রযোজনার আড়ালে অভিযাত এলাকায় গড়ে তোলেন অনৈতিক কার্যক্রমের সিন্ডিকেট। খোদ নিজ প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যালয়েও চলতো নানা ধরনের অনৈতিক কাজ। এর বাইরে এরইমধ্যে র‌্যাবের হাতে গ্রেফতার শরফুল হাসান ওরফে মিশু হাসান এবং মাসুদুল ইসলাম ওরফে জিসানের সহযোগীতায় ১০ থেকে ১২ জনের একটি সিন্ডিকেট তৈরি করেন। যারা পরীমনির বাসাসহ অভিজাত এলাকার বিভিন্ন পার্টির আয়োজন করে হাতিয়ে নিতেন বিপুল পরিমাণ অর্থ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেন, রাজের কাছ থেকে অনৈতিক কর্মকাণ্ডের আপত্তিকর কন্টেন্ট পাওয়া গেছে। এসব কন্টেন্ট উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে ব্ল্যাকমেলিংয়ের জন্য ব্যবহার হতো কি-না তদন্ত করে দেখা হবে। এদিকে, বনানীর বাসা থেকে রাজকে আটকের সময় বিপুল পরিমাণ মদ, সিসা ও বিকৃত যৌনাচারের সামগ্রী জব্দ করা হয়। র‌্যাবের এ কর্মকর্তা বলেন, রাজ মাল্টিমিডিয়ার কর্নধার নজরুল ইসলাম রাজ নাটক-সিনেমা প্রযোজনার মাধ্যমে শোবিজ জগতে ক্যারিয়ার শুরু করেন। এর আড়ালে রাজ মাল্টিমিডিয়ার অফিসকে তিনি অনৈতিক কার্যক্রমে ব্যবহার করতেন। আমাদের অভিযানে সেরকম অনেকগুলো পর্নোগ্রাফির কনটেন্ট জব্দ করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন