News71.com
 Bangladesh
 05 Aug 21, 09:24 PM
 214           
 0
 05 Aug 21, 09:24 PM

করোনা আপডেট॥ একদিনে রেকর্ড ২৬৪ জনের মৃত্যু

করোনা আপডেট॥ একদিনে রেকর্ড ২৬৪ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর‌্যন্ত একদিন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আর এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৯০২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৭৮৬ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৭ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র্যাপিড অ্যান্টিজেন ৫২১টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৬ হাজার ৫১২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৯৯৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৯ লাখ ৯৫ হাজার ৬৩৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৪৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন