News71.com
 Bangladesh
 05 Aug 21, 09:24 PM
 176           
 0
 05 Aug 21, 09:24 PM

সাভারে সিঙ্গারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে॥ মহাসড়ক স্বাভাবিক 

সাভারে সিঙ্গারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে॥ মহাসড়ক স্বাভাবিক 

নিউজ ডেস্কঃ দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় নিভেছে সাভারে সিঙ্গার বাংলাদেশ কোম্পানির গোডাউনে লাগা আগুন।  বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুর ১টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনো কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।  এর আগে সকাল সোয়া ৮টার দিকে সিঙ্গারের টিনশেড গোডাউনে আগুন লাগে।বাংলাদেশ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল আলিম বাংলানিউজকে বলেন, সিঙ্গার কারখানার গোডাউনের আগুন নেভাতে সাভার ফায়ার সার্ভিসের পাঁচটি, ডিইপিজেডের তিনটি ও চামড়া শিল্প নগরীর তিনটিসহ মোট ১১টি ইউনিট কাজ করেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে গুদামের ভেতরে অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে ডাম্পিং চলছে। ভেতরে থাকা এসি, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য পুড়ে গেছে। গোডাউনের পাশে বসবাসরত আইনাল মিয়া বলেন, সকালে গোডাউনের পাশে থাকা বিদ্যুতের মূল সংযোগের তারে প্রথমে আগুন ধরলে সেটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে গোডাউনের ভেতরে বিকট শব্দ হয়ে ধোঁয়া বের হতে থাকে। একটু পরে আগুন ধরে যায়। এর মধ্যে বিদ্যুৎ অফিসের লোক এসে সেই সংযোগ লাগিয়ে দিয়ে যান। এক দিকে আগুন জ্বলছিল, অন্যদিকে বিদ্যুতের লোকজন সংযোগ নতুন করে লাগাচ্ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন