News71.com
 Bangladesh
 05 Aug 21, 09:25 PM
 373           
 0
 05 Aug 21, 09:25 PM

আজ আরও ২১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি॥

আজ আরও ২১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি॥

নিউজ ডেস্কঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১৮ ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ঢাকাতেই নতুন ভর্তি ২০৮ জন। এছাড়া অন্যান্য জেলা ও বিভাগে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১৮ জন। এর মধ্যে ঢাকাতেই ২০৮ জন। ঢাকার বাইরের রয়েছেন ১০ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১২ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৪৩ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট তিন হাজার ৯০১ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছেন ২ হাজার ৮৩৬ জন। একইসঙ্গে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে দশজনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। আইইডিসিআর এখন পর্যন্ত কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন