News71.com
 Bangladesh
 05 Aug 21, 09:27 PM
 527           
 0
 05 Aug 21, 09:27 PM

মদ-বিয়ারসহ ৫ মাদক কারবারি আটক॥

মদ-বিয়ারসহ ৫ মাদক কারবারি আটক॥

নিউজ ডেস্কঃ রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও বিয়ারসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। আটকরা হলেন- শাহিন মিয়া (৩২), কাওসার (৩৬), জিতু মিয়া (৫৫), জালাল খান (৩৬) ও নয়ন মিয়া (২০)। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর শাহবাগ থানার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। অভিযানে ৫ মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৭৪ ক্যান বিয়ার, ৭৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি মদ ও নগদ এক লাখ ৮৮ হাজার টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা দীর্ঘ দিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল ব্যবহার করে অবৈধভাবে দেশি-বিদেশি মদ ও বিয়ার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান এএসপি মামুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন