News71.com
 Bangladesh
 05 Aug 21, 09:30 PM
 271           
 0
 05 Aug 21, 09:30 PM

মানুষ সচেতন হলেই করোনা মহামারি শেষ হবে॥ ডেল্টা প্রজাতি রুখতে দরকার বুস্টার ডোজ

মানুষ সচেতন হলেই করোনা মহামারি শেষ হবে॥ ডেল্টা প্রজাতি রুখতে দরকার বুস্টার ডোজ

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার ডেল্টা প্রজাতি রুখতে টিকার তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার শটের প্রয়োজন রয়েছে, দাবি করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। এবার এই প্রসঙ্গে মন্তব্য করলেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসেস। বুধবার তিনি জানিয়েছেন, সেপ্টেম্বর পর্যন্ত করোনা টিকার বুস্টার শট দেওয়া বন্ধ রাখা উচিত। অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোতে টিকা সাপ্লাই করার জন্য ভ্যাকসিন নির্মাতা কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

টেড্রস বলেন, 'প্রতিটি দেশের সরকার নিজেদের রাষ্ট্রের মানুষদের নিয়ে উদ্বিগ্ন। তাদের ডেল্টা ভ্যারিয়্যান্টের হাত থেকে রক্ষা করতে চাইছে। কিন্তু বিশ্বে উৎপাদিত টিকার সিংহভাগ যে দেশগুলো পায় তারাই আরো টিকা ব্যবহার করুক এটা মেনে নেওয়া সম্ভব নয়। কারণ বহু দেশ এখনও টিকা পায়নি এবং সেখানকার বহু মানুষ অসুরক্ষিত রয়েছে। ' 'মহামারি শেষ কবে' এই প্রশ্নের উত্তরে টেডরস আধানম গেব্রিয়াসেস বলেন, 'বিশ্ব চাইলেই মহামারি শেষ হবে। এই বিষয়টি আমাদের হাতেই রয়েছে। আমরা যদি চাই তবে পরীক্ষা করাতে পারি। সেরে উঠতেই পারি'। করোনাকে আটকানোর জন্য মানুষকে সচেতন হতে হবে বলেই জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন