News71.com
 Bangladesh
 06 Aug 21, 10:01 PM
 179           
 0
 06 Aug 21, 10:01 PM

১১ আগস্ট থেকে চলবে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন॥

১১ আগস্ট থেকে চলবে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন॥

নিউজ ডেস্কঃ আগামী বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু করবে। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মোট ৩৮ জোড়া আন্তঃনগর এবং ১৯ জোড়া মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

যেসব আন্তঃনগর ট্রেন চলবে:
সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি তূর্ণা, মহানগর প্রভাতী/তূর্ণা, তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, উপকুল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, অগ্নিবীনা এক্সপ্রেস, জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস, পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, তিতুমির এক্সপ্রেস, সাগরদাড়ী এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, টুঙ্গীপাড়া এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস।

যেসব মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলবে: ঢাকা/চট্টগ্রাম, কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার, বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহয়া কমিউটার, ঢাকা কমিউটার, রকেট মেইল, মহানন্দা এক্সপ্রেস, পদ্মরাগ কমিউটার, উত্তরা এক্সপ্রেস, রাজবাড়ী এক্সপ্রেস, বিরল কমিউটার, বগুড়া কমিউটার এবং কলেজ ট্রেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন