News71.com
 Bangladesh
 07 Aug 21, 01:15 PM
 211           
 0
 07 Aug 21, 01:15 PM

রোহিঙ্গা শিবিরে করোনা টিকাদান শুরু ১০ আগস্ট॥

রোহিঙ্গা শিবিরে করোনা টিকাদান শুরু ১০ আগস্ট॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮ হাজার রোহিঙ্গাকে ১০ আগস্ট থেকে করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে। পাশাপাশি একই সময়ে মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকাদান শুরু করা হবে। শুক্রবার (৬ আগস্ট) সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের টিকা দিতে সরকার নীতিগতভাবে সিদ্বান্ত নিয়েছে। আগামী ১০ আগস্ট থেকে শিবিরগুলোতে টিকাদান কর্মসূচি শুরুর সম্ভাব্য দিন ঠিক করা হয়েছে।

ডা. মাহাবুব আরও বলেন, প্রথম দফায় ৫৫ বছরের বেশি প্রায় সাড়ে ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পে যারা এ কার্য়ক্রমের সঙ্গে জড়িত থাকবেন তাদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে বিশেষ করে মাঝি, মসজিদের ইমাম এবং স্বেচ্ছাসেবকদেরও টিকা দেওয়া হবে। এ সংখ্যাও প্রায় ১৮ হাজার।  কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা বলেন, রোহিঙ্গা শিবিরে টিকাদানের জন্য কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণসহ আনুষাঙ্গিক সব ধরনের কাজ সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে শিবিরগুলোতে টিকাদানের জন্য প্রতিটিমে চার-পাঁচজন করে ১৮৬টি টিম প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন