News71.com
 Bangladesh
 07 Aug 21, 01:16 PM
 257           
 0
 07 Aug 21, 01:16 PM

ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম॥

ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম॥

v

নিউজ ডেস্কঃ ইসলামী প্রজাতন্ত্র ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। যোগদান শেষে প্রেসিডেন্টের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন। শুক্রবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল তেহরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠানে যোগ দেন।

শপথ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দু’দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। এ সময় ইরানের নতুন প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন বার্তা পাঠানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। একইসঙ্গে তারা ফিলিস্তিন সংকট ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। ইরানের জাতীয় সংসদ ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন