News71.com
 Bangladesh
 07 Aug 21, 09:12 PM
 243           
 0
 07 Aug 21, 09:12 PM

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে ঢাকা-তেহরান॥

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে ঢাকা-তেহরান॥

নিউজ ডেস্কঃ ঢাকা-তেহরান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এক বৈঠকে এ আলোচনা হয়েছে। শনিবার (৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। তেহরান সফরকালে শুক্রবার (৬ আগস্ট) ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দু’দেশের মধ্যে কানেক্টিভিটি ও বেসরকারি খাতে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতেও জোর দেন তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল তেহরানে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তেহরান সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৈঠক করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন