News71.com
 Bangladesh
 07 Aug 21, 09:13 PM
 410           
 0
 07 Aug 21, 09:13 PM

এডিস মশা নিধনে ডিএনসিসির ভিন্নধর্মী উদ্যোগ॥

এডিস মশা নিধনে ডিএনসিসির ভিন্নধর্মী উদ্যোগ॥

নিউজ ডেস্কঃ এবার এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিধনে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।  তিনি জানান, ওয়ার্ড কাউন্সিলর কিংবা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিসে অব্যবহৃত কমোড ও টায়ার জমা দিলে ৫০ টাকা হারে পুরস্কার দেওয়া হবে। শনিবার (৭ আগস্ট) রাজধানীর গুলশানের নগর ভবনে সাংবাদিকদের উপস্থিতিতে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটির গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে ডিএনসিসি মেয়র এ কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপস ব্যবহার করে এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে সবচেয়ে বেশি তথ্যবহুল ছবি সরবরাহকারীকে পুরস্কৃত করা হবে।  এছাড়া প্রতিটি ডাবের খোসা, রংয়ের কৌটা ও চিপসের প্যাকেটের জন্য পাঁচ টাকা হারে আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানান ডিএনসিসি মেয়র। আতিক বলেন, সুস্থতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করে জনসচেতনতার মাধ্যমেই এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে। লজ্জা পরিহার করে প্রতি শনিবার সকাল দশটায় ১০ মিনিট স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করার আহ্বান জানান ডিএনসিসি মেয়র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন