
নিউজ ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে ড. গাজী সালেহ উদ্দিন মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে গাজী সালেহ উদ্দীনের বয়স হয়েছিল ৭৩ বছর। কোভিডে আক্রান্ত হওয়ার পর গত শুক্রবার তাকে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ড. গাজী সালেহ উদ্দিনের জন্ম ১৯৪৯ সালের ২৮ সেপ্টেম্বর। শহীদ পরিবারের সন্তান গাজী সালেহ উদ্দিন চট্টগ্রামের পাহাড়তলীর পাঞ্জাবী লেনে বেড়ে ওঠেন। তিনি মুক্তিযুদ্ধে শহীদ আলী করিম ও মাতা হুরমোজা বেগমের দ্বিতীয় পুত্র। তার বড় ভাই ছিলেন বিএলএফ কমান্ডার। সেখানে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন।