News71.com
 Bangladesh
 08 Aug 21, 02:24 PM
 289           
 0
 08 Aug 21, 02:24 PM

বিশ্ববিদ্যালয়ের ৮০ হাজার শিক্ষার্থী প্রথম ডোজ নিয়েছেন॥ শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের ৮০ হাজার শিক্ষার্থী প্রথম ডোজ নিয়েছেন॥ শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ শিগগিরই দেশের সকল শিক্ষকদের করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (৭ আগস্ট) এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ভার্চ্যুয়ালি মাধ্যমে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা মহামারিতে শিক্ষার্থীদেরকে শিক্ষার সঙ্গে যুক্ত রাখতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার। অনলাইন ক্লাসের মাধ্যমে সবাইকে যুক্ত করা না গেলেও বর্তমানে অ্যাসাইনমেন্ট পদ্ধতি চালু করায় শতকরা প্রায় ৯৩ ভাগ শিক্ষার্থীকে এর আওতায় আনা সম্ভব হয়েছে।এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন না নেওয়া বাকী সকল শিক্ষক করোনা ভ্যাকসিনের আওতায় আসবে জানিয়ে শিক্ষামন্ত্রী ভ্যাকসিন গ্রহণের তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, সরকারি শিক্ষকদের সবাই ভ্যাকসিন নিয়েছেন। অপরদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ লাখ ৬৩ হাজার ২২২ শিক্ষক-কর্মচারীর মধ্যে দুই লাখ ৭৮ হাজার ৪২৬ জনই ইতোমধ্যে টিকার আওতায় এসেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৪ হাজার শিক্ষকের মধ্যে ভ্যাকসিন নিয়েছেন প্রায় ৩০ হাজার শিক্ষক। শিক্ষামন্ত্রী আরো জানান, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০ হাজার শিক্ষার্থী প্রথম ডোজ এবং ৬ হাজার ৭২ জন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। করোনা মহামারির সময়ে সরকারের দেওয়া প্রণোদনা প্যাকেজের আওতায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও সুবিধা নিতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন