News71.com
 Bangladesh
 08 Aug 21, 02:28 PM
 237           
 0
 08 Aug 21, 02:28 PM

বাংলাদেশ ব্যাংকের নির্দেশে আজ ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ॥

বাংলাদেশ ব্যাংকের নির্দেশে আজ ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সরকারঘোষিত বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে ব্যাংক লেনদেন চলবে সীমিত পরিসরে। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ চলাকালে রোববার (৮ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক বন্ধ থাকায় এদিন শেয়ারবাজার ও বিমা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। ১০ তারিখ পর্যন্ত কঠোর বিধিনেষেধের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকও তাদের প্রজ্ঞাপনে জানায়, রোববার ব্যাংক বন্ধ থাকবে। আর বাকি দু’দিন সোমবার (৯ আগস্ট) ও মঙ্গলবার (১০ আগস্ট) ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আনুষঙ্গিক কাজ শেষ করতে ব্যাংক সাড়ে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

মাস্ক পরিধানসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক লোকবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। কঠোর বিধিনিষেধ শেষ হলে বুধবার (১১ আগস্ট) থেকে ব্যাংক লেনদেনে নতুন নির্দেশনা দেবে কেন্দ্রীয় ব্যাংক। করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন জারি করা হয়। লকডাউনের আওতায় প্রথম সপ্তাহে শুক্র, শনির সঙ্গে রবিবারও ছুটি রাখা হয় এবং দ্বিতীয় সপ্তাহের রোব ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাকি কার্যদিবসে ব্যাংক সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন