News71.com
 Bangladesh
 08 Aug 21, 06:58 PM
 253           
 0
 08 Aug 21, 06:58 PM

খুলনার বিশৃঙ্খল ঘটনায় সাংসদ সালাম মূর্শেদীর ক্ষোভ॥দোষীদের শাস্তি দাবী

খুলনার বিশৃঙ্খল ঘটনায় সাংসদ সালাম মূর্শেদীর ক্ষোভ॥দোষীদের শাস্তি দাবী

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয় সংসদের ১০২ (খুলনা-৪) আসনের সংসদ সদস্য বিশিষ্ট ক্রিড়াবিদ জননেতা আব্দুস সালাম মূর্শেদী এক বিবৃতিতে গতকাল ৭ আগষ্ট বিকেলে তার নির্বাচনী এলাকাধীন রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী এলাকায় ঘটে যাওয়া বর্বরোচিত বিশৃঙ্খল ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। লিখিত বিবৃতিত আওয়ামী লীগ নেতা ও সাংসদ আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, সৃষ্টির আদিকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনক্ষেত্র । আর বাংলাদেশ আওয়মী লীগ এইদেশের অসাম্প্রদায়িক রাজনীতির ধারক ও বাহক। বর্তমান সরকারের শাসনামলে এখানে সকল ধর্মের ও বর্ণের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে প্রতিপালন করছেন ও সুখে শান্তিতে পরস্পরে মিলেমিশে বসবাস করছেন।


বিবৃতিতে সাংসদ আব্দুস সালাম মূর্শেদী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া “ ধর্ম যার যার উৎসব সবার” শ্লোগানকে ধারন করেই আমরা সর্বদা নিজ এলাকায় জনসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছি। জাতীর পিতার হাতে গড়া ও তার সুযোগ্যকন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলায় সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারী, ধর্মান্ধ, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের কোন ঠাঁই নেই। তা সে যত শক্তিশালী ও যে ধর্মের বা যে বর্ণেরই হোক না কেন। লিখিত এই বিবৃতিত সাংসদ আব্দুস সালাম মূর্শেদী আশা প্রকাশ করেন বর্তমান সরকারের প্রশাসন অবশ্যই শিয়ালিতে এই অরাজকতা সৃষ্টিকারিদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবে ও উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে। তিনি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারন করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতা করার অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন