News71.com
 Bangladesh
 09 Aug 21, 02:22 PM
 318           
 0
 09 Aug 21, 02:22 PM

যশোরে সড়ক দুর্ঘটনা॥ মোটর সাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

যশোরে সড়ক দুর্ঘটনা॥ মোটর সাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

নিউজ ডেস্কঃ যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৮ আগস্ট) সন্ধ্যার আগে ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের বল্লা কলোনিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জোহর আলী (৪৮) ঘটনাস্থলে মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান মোটরসাইকেল যোগে ঝিকরগাছায় যাচ্ছিলেন। ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের বল্লা কলোনিপাড়া নামক স্থানে পৌঁছালে বাঁকড়াগামী একটি পিকআপভ্যান তাদের ধাক্কা দেয়। এ সময় পিকআপের ধাক্কায় জোহর আলী ও তার পুত্র আক্তারুজ্জামান মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে দায়িত্বরত চিকিৎসক বাবা জোহর আলীকে মৃত ঘোষণা করেন এবং পুত্র আক্তারুজ্জামানকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আক্তারুজ্জামান মারা যান। ঘটনার পর ড্রাইভার পিকআপ রেখে পালিয়ে যান। পরে পিকআপটি হেফাজতে নেয় পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন