News71.com
 Bangladesh
 09 Aug 21, 02:23 PM
 259           
 0
 09 Aug 21, 02:23 PM

শতভাগ যাত্রী নিয়েই চলবে ট্রেন॥কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু

শতভাগ যাত্রী নিয়েই চলবে ট্রেন॥কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু

v

নিউজ ডেস্কঃ শতভাগ যাত্রী নিয়ে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ট্রেন চলাচল শুরু করবে। যার জন্য সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।  রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রেনের শতভাগ টিকিট ৫০ শতাংশ কাউন্টার ও ৫০ শতাংশ অনলাইনে বিক্রয় করা হচ্ছে। কাউন্টারে স্বাস্থ্যবিধি মেনেই টিকিট বিক্রি করা হচ্ছে।

এর আগে রোববার (৮ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অফিসার শরিফুল আলম জানান, আগামী বুধবার থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন ও ২০ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করবে। রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অফিসার শরিফুল আলম জানান, আগামী বুধবার থেকে ট্রেন চলাচল শুরু হলেও ওইদিন একতা এক্সপ্রেস, ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস, ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস, ৭৭১ রংপুর এক্সপ্রেস ট্রেনগুলো ঢাকা থেকে ও ৭৮৩ টংগীপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোবরা থেকে ছাড়বে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন