News71.com
 Bangladesh
 09 Aug 21, 10:54 PM
 185           
 0
 09 Aug 21, 10:54 PM

১১ আগস্ট থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম॥

১১ আগস্ট থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম॥

নিউজ ডেস্কঃ দীর্ঘ এক মাসেরও বেশি সময় পরে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে দেশের ব্যাংকিং খাতে। করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ঘোষিত ‘কঠোর লকডাউনের’ মেয়াদ না বাড়ানোর কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  ১১ আগস্ট থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য জন্য ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সোমবার (৯ আগস্ট) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।এতে বলা হয়েছে, অফিসের কর্মপরিবেশে সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি সবসময় মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন