News71.com
 Bangladesh
 09 Aug 21, 10:58 PM
 185           
 0
 09 Aug 21, 10:58 PM

করোনা আপডেট॥ দেশে আরও ২৪৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১,৪৬৩ জন

করোনা আপডেট॥ দেশে আরও ২৪৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১,৪৬৩ জন

নিউজ ডেস্কঃ  গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ৮৯৭ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৬৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন। মৃত ২৪৫ জনের মধ্যে পুরুষ ১২৮ জন ও ১১৭ জন নারী।    সোমবার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র‍্যাপিড অ্যান্টিজেন ৫২১টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৬ হাজার ৯৫৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ২০৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮১ লাখ ৬৪ হাজার ৬১৭টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৮ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ২৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ছয় জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৩ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন এবং বাড়িতে ১১ জন মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন