News71.com
 Bangladesh
 09 Aug 21, 10:59 PM
 527           
 0
 09 Aug 21, 10:59 PM

১৫ আগষ্টের মধ্যেই চীন থেকে আরো ৫০ লাখ টিকা আসবে॥ স্বাস্থ্যমন্ত্রী

১৫ আগষ্টের মধ্যেই চীন থেকে আরো ৫০ লাখ টিকা আসবে॥ স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ চলতি মাসের ১৫ আগস্টের মধ্যে ৫৪ লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। দেশব্যাপী গণটিকা কার্যক্রমের তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭ আগস্ট থেকে চলছে করোনার গণ টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় টিকা পেয়েছেন দেশের ৩০ লাখের বেশি মানুষ। 


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১০ থেকে ১৫ আগস্টের মধ্যে কোভ্যাক্স থেকে আরো ৩৪ লাখ টিকা পৌঁছাবে। চীন থেকে কেনা ১০ লাখ টিকা পৌঁছাবে এবং আরও ১০ লাখ চীন থেকে আমাদের উপরহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আগামী ১৫ আগস্টের মধ্যে আমরা পেয়ে যাব। এতে সুবিধা হবে টিকার কার্যক্রম যে বেগে চলছে সেটা বজায় রাখতে পারব। যেসব কিনেছি, চীন থেকে এ মাসে আরো ৫০ লাখ টিকা দেবে। তিনি বলেন, কোভ্যাক্স থেকে যা পাই, একসঙ্গে অনেক পাই না। এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে চীনের সঙ্গে আলোচনা করে আরো ছয় কোটি টিকার অনুমোদন সরকার দিয়েছে। চীনও সেই অনুমোদন দিয়েছে। এখন আমরা চুক্তির পর্যায়ে আছি। অর্থনৈতিক কমিটিতে গিয়ে পাস হয়ে যাবে। এই টিকা আসলে টিকা কার্যক্রম অনেক জোরদার হবে। চীন সেপ্টেম্বরে এক থেকে দেড় কোটি টিকা, অক্টোবরে দুই কোটি ৩০ লাখ ও নভেম্বরে দুই কোটি ৩০ লাখ দেবে। পাশাপাশি কোভ্যাক্সের ভ্যাকসিন আসবে। ফাইজারের টিকাও পাওয়ার কথা ৬০ লাখ। আমরা আশা রাখি ভারতের কাছে যে টিকা রয়ে গেছে তাও পাবো। কিন্তু এখনও কোনো রকমের কনফার্ম তারিখ দেয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন