News71.com
 Bangladesh
 10 Aug 21, 01:21 PM
 290           
 0
 10 Aug 21, 01:21 PM

সব সংস্থাকে নিয়েই উন্নত ঢাকা গড়ে তুলবো॥ মেয়র তাপস

সব সংস্থাকে নিয়েই উন্নত ঢাকা গড়ে তুলবো॥ মেয়র তাপস

নিউজ ডেস্কঃ  সব সংস্থাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নত ঢাকা গড়ে তুলতে একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার (৯ আগস্ট) দুপুরে নগর ভবনে ঢাকা মহানগর সমন্বিত মহাপরিকল্পনা (২০২০-২০৫০) প্রণয়ন শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালায় তিনি এ কথা বলেন।

তাপস বলেন, এরই মধ্যে বিভিন্ন সংস্থা বিশেষ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, বিটিসিএলসহ অন্যান্য সংস্থা যে সব পরিকল্পনা নিয়েছে, সেগুলোকে সমন্বয় করে আমরা এগিয়ে যেতে চাই। একটি উন্নত দেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন পূরণে সবাইকে সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য, ৩০ বছর মেয়াদী একটা রূপরেখা প্রণয়ন করা। যে সব মহাপরিকল্পনা এরই মধ্যে গ্রহণ করা হয়েছে, সেগুলোকে সমন্বয় করে সেই রূপরেখার আওতায় আমরা পথ চলবো। সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নে কারও সঙ্গে কোনো সংঘর্ষ নেই জানিয়ে তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই। সেটি হলো- জনকল্যাণমূলক কাজ করা, জনগণকে সেবা দেওয়া এবং ঢাকাকে একটি বাসযোগ্য আধুনিক নগরীতে রূপান্তর করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন