News71.com
 Bangladesh
 10 Aug 21, 01:22 PM
 241           
 0
 10 Aug 21, 01:22 PM

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ২০ অঞ্চলে ঝড়ের আভাস॥ নদীবন্দরে সতর্কতা

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ২০ অঞ্চলে ঝড়ের আভাস॥ নদীবন্দরে সতর্কতা

নিউজ ডেস্কঃ  দেশের ২০টি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফলে ওইসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখা বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে- রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
 
আবাহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন- মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের কোনো শঙ্কা নেই। আগামী দু’দিনে বৃষ্টিপাতের উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন