News71.com
 Bangladesh
 10 Aug 21, 01:23 PM
 188           
 0
 10 Aug 21, 01:23 PM

ফের পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা॥

ফের পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা॥

নিউজ ডেস্কঃ মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় পদ্মা সেতুর পিলারের সঙ্গে একটি রো রো ফেরির ধাক্কা লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্টরা। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে শাহজালাল নামে অপর একটি রো রো ফেরি ধাক্কা লেগেছিল। তবে, এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হলেও সেতুর কোনো ক্ষতি হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন