News71.com
 Bangladesh
 10 Aug 21, 01:25 PM
 225           
 0
 10 Aug 21, 01:25 PM

চট্টগ্রাম-কক্সবাজারে মৃদু ভূমিকম্প॥

চট্টগ্রাম-কক্সবাজারে মৃদু ভূমিকম্প॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-কক্সবাজারে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বঙ্গোপসাগরে মিয়ানমারের অংশে এ ভূকম্পনের উপত্তিস্থল। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের চট্টগ্রাম অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসনাৎ। তিনি বলেন, সোমবার দিনগত (০৯ আগস্ট) রাত ৯টা ৪৮ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পনটি মিয়ানমারে হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজারে অনুভূত হয়েছে। এটি একটি মৃদু ভূমিকম্প। ঢাকা থেকে ৪২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে ১২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এটি উৎপন্ন হয়েছে। গত জুন মাসে বেশ কয়েকবার সিলেটে ভূমিকম্পন্ন অনুভূত হয়েছিল। সে সময় একদিনে চারবার ভূকম্পন্ন হয়। সেগুলোর উৎপত্তিস্থল ছিল ডাউকি ফল্টে। সিলেট, চট্টগ্রাম ও ঢাকাকে ভূমিকম্পের ক্ষেত্রে ঝূঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন