
নিউজ ডেস্কঃ বগুড়ার কাহালু উপজেলার পাইকড় হিন্দুপাড়া গ্রামে বজ্রপাতে বাবা-ছেলে নিহত হয়েছে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের চণ্ডী চন্দ্রের ছেলে গুপিচন্দ্র (৩৫) ও তার ছেলে মিলন চন্দ্র (১০)। স্থানীয়রা জানায়, সন্ধ্যার হিন্দুপাড়ার গুপি চন্দ্র বাড়ির পার্শ্ববর্তী জমিতে মরিচের চারা রোপণ করছিলেন গুপিচন্দ্র। তাকে সহযোগিতা করছিলেন ছেলে মিলন। এ সময় বৃষ্টি শুরু হলে আবজ্রপাতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।