News71.com
 Bangladesh
 10 Aug 21, 01:27 PM
 298           
 0
 10 Aug 21, 01:27 PM

কৃষি-মৎস্য খাতে সৌদি আরবকে যৌথ সহযোগিতার প্রস্তাব॥

কৃষি-মৎস্য খাতে সৌদি আরবকে যৌথ সহযোগিতার প্রস্তাব॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতে অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা সৌদি আরবের সাথে বিনিময় এবং এ দুটি খাতে একসাথে কাজ করার প্রস্তাব দিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোঃ জাবেদ পাটোয়ারী।  সোমবার (৯ আগস্ট) তিনি সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রী আবদুল রহমান আল ফাদলির সাথে তার কার্যালয়ে সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ও পরিবেশ সুরক্ষায় বনায়ন কার্যক্রমে বাংলাদেশের দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে রাষ্ট্রদূত জানান। 

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ চাল ও সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশের সফলতার পেছনে রয়েছে সঠিক পরিকল্পনা, গবেষণা ও দক্ষ জনশক্তি যা বাংলাদেশকে আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়তা করেছে।  তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশের অনেক শ্রমিক সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে কৃষি ও মৎস্য খামারে কাজ করে সফলতা পেয়েছে। রাষ্ট্রদূত কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশ সৌদি আরবের সাথে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন। পাশাপাশি প্রয়োজন সাপেক্ষে বাংলাদেশ দক্ষ কৃষি শ্রমিক প্রেরণ করবে বলে জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন