
নিউজ ডেস্কঃ ঢাকা ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের কর্মকর্তা নিশতিয়াক আহমেদ রাখি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১০ আগস্ট) ভোরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা ব্যাংকের কর্মকর্তারা জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্যাংকের প্রধান কার্যালয়ে মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। তিন-চার দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শোকাহত ঢাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। ছাত্রজীবনে নিশতিয়াক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি করতেন। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।