News71.com
 Bangladesh
 10 Aug 21, 11:46 PM
 225           
 0
 10 Aug 21, 11:46 PM

একদিনে আরও ২২৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি॥

একদিনে আরও ২২৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি॥

নিউজ ডেস্কঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৬ জন। যার মধ্যে শুধু ঢাকাতেই ভর্তি হয়েছেন ২১১ জন। এছাড়া অন্যান্য জেলা ও বিভাগে ১৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৫২ জন এবং অন্যান্য বিভাগে ৬৩ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৪ হাজার ৯৭৯ জন। একইসময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৪৬ জন রোগী। পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে ডেঙ্গু সন্দেহে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ১৮ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। কিন্তু আইইডিসিআর এখন পর্যন্ত কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত কারণে কিনা তাও নিশ্চিত করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন