News71.com
 Bangladesh
 11 Aug 21, 01:54 PM
 360           
 0
 11 Aug 21, 01:54 PM

১২ আগস্ট উদ্বোধন হচ্ছে মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌ রুট॥

১২ আগস্ট উদ্বোধন হচ্ছে মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌ রুট॥

নিউজ ডেস্কঃ আগামী ১২ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে বহুকাঙ্ক্ষিত মাদারগঞ্জের জামথল থেকে বগুড়ার সারিয়াকান্দি কালিতলা নৌরুটে যমুনা নদীতে ফেরি সার্ভিস। বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মাদারগঞ্জ-মেলান্দহ আসনের সংসদ সদস্য মির্জা আজম এবং বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দীর্ঘ প্রতীক্ষিত ফেরি চালুর সংবাদে খুশি যমুনা নদীর দুই প্রান্তের লাখো মানুষ। ফেরি চলাচল শুরুর মধ্য দিয়ে ফের ব্যবসা বাণিজ্যসহ অন্যান্য বিষয়ের উন্নয়ন হবে বলে ধারণা এলাকাবাসীর। ইতোমধ্যে জামথল ঘাটে ফেরি এসে পৌঁছেছে। স্থানীয় সূত্রগুলো জানায়, মাদারগঞ্জের জামথল খেয়াঘাট থেকে বগুড়ার সারিয়াকান্দিতে প্রতিদিন শত শত মানুষ নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। ফেরি চালু হলে এ অঞ্চলের মানুষের উৎপাদিত কৃষিপণ্য, হালকা ইঞ্জিনিয়ারিং সামগ্রীসহ অন্যান্য পণ্য স্বল্প সময় ও কম খরচে রাজধানীসহ আশপাশের জেলায় নিতে পারবেন। বঙ্গবন্ধু সেতু পথে যেতে না হওয়ায় রাজধানীর সঙ্গে প্রায় ৮০ কিলোমিটার পথ কমবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন