News71.com
 Bangladesh
 11 Aug 21, 01:55 PM
 277           
 0
 11 Aug 21, 01:55 PM

শাহ আলী ফরহাদের বাবার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক॥

শাহ আলী ফরহাদের বাবার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক॥

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ্‌ আলী ফরহাদের পিতা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ফরহাদ হোসেন মাক্কি মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর এবং তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন