News71.com
 Bangladesh
 11 Aug 21, 01:55 PM
 366           
 0
 11 Aug 21, 01:55 PM

ফেনী জেলা ডিবি’র পরিদর্শকসহ ৬ জনের বিরুদ্ধে ডাকাতি মামলা॥ লুটকৃত স্বর্ণের বার উদ্ধার

ফেনী জেলা ডিবি’র পরিদর্শকসহ ৬ জনের বিরুদ্ধে ডাকাতি মামলা॥ লুটকৃত স্বর্ণের বার উদ্ধার

নিউজ ডেস্কঃ  ফেনীতে ২০টি স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে গোয়েন্দা পুলিশের পরিদর্শকসহ ছয় জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। জব্দ করা হয়েছে ১৫টি স্বর্ণের বার। চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেনী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম এবং তিন উপ-পরিদর্শক (এসআই), দুই সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ছয় জনকে আটক করেছে জেলা পুলিশ।  আটক অন্যরা হচ্ছেন এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং এএসআই অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা। মঙ্গলবার (১০আগস্ট) তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা হয়েছে। জেলা পুলিশ অভিযুক্ত পুলিশ সদস্যদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। 

ফেনীর পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী জানান, রোববার (৮ আগস্ট) বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকার পথে যাওয়ার সময় স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস ফেনী ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের সদস্যরা তার থেকে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নিয়ে যায়। পরে গোপাল দাস ফেনীর এসপির কাছে লিখিতভাবে অভিযোগ করে। পরে এসপি তাদের শনাক্ত করে চার জনকে প্রাথমিকভাবে আটক করে। পরবর্তীসময়ে তাদের জবানবন্দিতে আরও দু’জনকে আটক করা হয়। এসপি তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া ১৫টি স্বর্ণের বার জব্দ করে। বাকি পাঁচটির ব্যাপারে এখনও পুলিশ তদন্ত করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন