News71.com
 Bangladesh
 11 Aug 21, 01:56 PM
 316           
 0
 11 Aug 21, 01:56 PM

১৯ দিন বন্ধ থাকার পর শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু॥

১৯ দিন বন্ধ থাকার পর শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু॥

নিউজ ডেস্কঃ  করোনার সংক্রমণ ঠেকাতে ১৯ দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল৷ বুধবার (১১ আগস্ট) ভোর পৌনে ৫টায় রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায় বলাকা কমিউটার ট্রেন। এর পর ভোর ৫টায় তুরাগ লোকাল এবং ৫টা ৪০ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশে ছেড়ে যায় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন। এ বিষয়ে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম ব বলেন, করোনার স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

ঢাকা থেকে ২৫ জোড়া আন্তঃনগর এবং ১২ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করছে। আর সারাদেশ থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ২০ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করছে৷ আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করবো। ইতোমধ্যেই স্টেশন ধোয়া-মোছার কাজ শেষ হয়েছে। সে সঙ্গে জীবাণুনাশক দিয়ে ট্রেনের ভেতরে এবং বাইরে পরিষ্কার করা হয়েছে। কমলাপুর রেল স্টেশন সূত্রে জানা যায়, বুধবার (১১ আগস্ট) ভোর পৌনে ৫টায় ময়মনসিংহের উদ্দেশে বলাকা কমিউটার ট্রেন ছেড়ে যায়। এর পর ৫টায় তুরাগ লোকাল, ৫টা ৪০ মিনিটে দেওয়ানগঞ্জ কমিউটার ছেড়ে যায়। প্রথম আন্তঃনগর ট্রেন হিসেবে সকাল ৬টা ২০ মিনিটে সিলেটের উদ্দেশে পারাবত এক্সপ্রেস ছেড়ে যায়৷ ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২০ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন