News71.com
 Bangladesh
 11 Aug 21, 01:57 PM
 755           
 0
 11 Aug 21, 01:57 PM

আজ সকাল থেকেই রাজধানীতে ঢুকেছে দূরপাল্লার গণপরিবহন॥

আজ সকাল থেকেই রাজধানীতে ঢুকেছে দূরপাল্লার গণপরিবহন॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন ধরে দেশে কঠোর লকডাউন চলছিল। বুধবার (১১ আগস্ট) ভোর থেকে লকডাউন বা বিধি-নিষেধ শিথিলের ঘোষণা হলে মঙ্গলবার (১০ আগস্ট) রাত থেকেই মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচল শুরু করে। বুধবার ভোর নাগাদ রাজধানীর প্রবেশ দ্বার গাবতলী বাসস্ট্যান্ডে দূরপাল্লার ও আন্তঃ জেলা গণপরিবহন প্রবেশ করছে। বুধবার (১১ আগস্ট) সকালে রাজধানীর প্রবেশদ্বার গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে এমন চিত্র।

দেখা যায়, ভোর থেকেই দূরপাল্লার গণপরিবহন রাজধানীতে প্রবেশ করছে। একে অপরের পাশাপাশি বসেই ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদের আগে অনেকে বাড়ি গেলেও লকডাউনের কারণে ফিরতে পারেননি। লকডাউন শিথিল হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকে ফিরছেন প্রাণের শহর ঢাকায়। তবে কেউ কেউ পরিবার রেখেই চাকরি বাঁচাতে ফিরছেন বলেও জানান। এ ব্যাপারে ফরিদপুর থেকে ঢাকায় আসা আমিন মিয়া বলেন, লকডাউনে অফিস বন্ধ থাকায় পরিবার নিয়ে বাড়ি চলে যাই। আজ থেকে অফিস খুলে যাওয়ায় পরিবার রেখে চাকরি বাঁচাতে ছুটে আসা। তবে এর আগে কখন এতো সময় বাড়িতে কাটাতে পারেননি বলেও তিনি জানান। এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গাবতলীতে ব্যস্ত সময় পার করেছেন বলে জানান পরিবহন শ্রমিক সাদ্দাম হোসেন। তিনি বলেন, সন্ধ্যার পর থেকেই দূরপাল্লার বাস এখানকার কাউন্টার থেকে ছেড়ে গেছে। শুধু তাই নয় গতকাল সন্ধ্যা পর বিভিন্ন বিভাগ থেকে রাজধানীর উদ্দেশে গাড়ি রওনা দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন