News71.com
 Bangladesh
 11 Aug 21, 02:00 PM
 549           
 0
 11 Aug 21, 02:00 PM

এডিস নিধন অভিযানে রাজধানীর ১১ ভবনকে জরিমানা॥

এডিস নিধন অভিযানে রাজধানীর ১১ ভবনকে জরিমানা॥

নিউজ ডেস্কঃ এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণ অভিযানে ধানমন্ডি ১৫ নম্বরের নর্দার্ন হাসপাতালসহ ১১টি নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মঙ্গলবার (১০ অগাস্ট) দক্ষিণ সিটি করপোরেশনের ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) অভিযান পরিচালনা করেন।
 
ভ্রাম্যমাণ আদালত এদিন মোট ১ হাজার ১১৮টি নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এ সময় মশার লার্ভা পাওয়ায় ১১টি নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানকে ১১টি মামলায় সর্বমোট ১ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।   এছাড়াও অভিযানকালে আরও ১২টি স্থাপনা ও বাসা-বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় তা ধ্বংস করা হয় এবং বাড়ির মালিকদের সতর্ক করা হয়। এডিসের লার্ভা বিরোধী অভিযানের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন