
নিউজ ডেস্কঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। তবে প্রাথমিকভাবে গ্রেফতার জঙ্গি সদস্যদের নাম-পরিচয় জানা যায়নি। বুধবার (১১ আগস্ট) দুপুরে এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারন উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদা পারভীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বারিধারায় এন্টি টেররিজম ইউনিটের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।v