News71.com
 Bangladesh
 11 Aug 21, 10:16 PM
 205           
 0
 11 Aug 21, 10:16 PM

গত ২৪ ঘণ্টায় আরও ২১৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি॥

গত ২৪ ঘণ্টায় আরও ২১৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি॥

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১৩ জন। এর মধ্যে ঢাকাতেই ১৮৮ জন এবং ঢাকার বাইরের রয়েছেন ২৫ জন। এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯০৭  জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৪১ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৬৬ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট পাঁচ হাজার ১৯২ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়প্রাপ্ত হয়েছেন চার হাজার ২৬৩ জন রোগী। পাশাপাশি রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২২ টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। আইইডিসিআর এখন পর্যন্ত কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত কারণে কিনা তা নিশ্চিত করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন