
নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার সালাহ্ উদ্দিন আহমেদে মারা গেছেন। আজ বুধবার (১১ আগস্ট) সকালে এনবিআর'র জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু'মেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, এনবিআর'র কর বিভাগের কর্মকর্তা সহকারি কর কমিশনার সালাহ্ উদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কর বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি ২৭তম বিসিএসের কর ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। কর অঞ্চল-৮ এ সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন সালাহ্ উদ্দিন আহমেদ। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিনিয়র সচিব, আইআরডি ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিম।