News71.com
 Bangladesh
 12 Aug 21, 01:46 PM
 259           
 0
 12 Aug 21, 01:46 PM

নিলামে বিক্রি হলো ফেঞ্চুগঞ্জ সারকারখানা॥

নিলামে বিক্রি হলো ফেঞ্চুগঞ্জ সারকারখানা॥

নিউজ ডেস্কঃ নিলামে দ্বিগুণ দামে বিক্রি হলো ফেঞ্চুগঞ্জের ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি (এনজিএফএফএল)। বুধবার (১১ আগস্ট) সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে নিলামে মেসার্স সাইদুর রহমান ২১১ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা দিয়ে পুরাতন সার কারখানাটি স্ক্রেপ হিসাবে কিনে নেন। এদিন বেলা আড়াইটায় ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মহা ব্যবস্থাপক বাণিজ্যিক সেরনিয়াবাত রেজাউল বারী সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটির নাম ঘোষণা করেন।

দরপত্রে অংশগ্রহণকারীদের সামনে বাঁছাইকালে উপস্থিত ছিলেন এনজিএফএফএর ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক ও দরপত্র মূল্যায়ন কমিটির চেয়ারম্যান এনজিএফএফএর জিএম (প্রশাসন) এ টি এম বাকী।  দরপত্রে অংশগ্রহণকারী অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিএন করপোরেশন ২০৫ কোটি ৬০ লাখ টাকা, তৃতীয় সর্বোচ্চ হয় খায়রুল অটো ফ্লাইঅভার মিল ১৫২ কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন