News71.com
 Bangladesh
 12 Aug 21, 10:33 PM
 206           
 0
 12 Aug 21, 10:33 PM

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ॥

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ॥

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশে উৎপাদিত বিশ্বমানের তৈরি পোশাক মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ানো সুযোগ রয়েছে, আমরা সযোগ কাজে লাগাতে চাই। এ জন্য উভয় দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্রে সফররত বাণিজ্যমন্ত্রী বুধবার (১১ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার লাস ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘মেনস অ্যাপারেল গিল্ড ইন ক্যালিফোর্নিয়া’ শীর্ষক বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাকের মান, মূল্য এবং ডিজাইন বিশ্বব্যাপী জনপ্রিয়। এ কারণে রপ্তানি বাড়ছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি বাড়াতে বিশেষ উদ্যোগ দেওয়া হচ্ছে। এজন্য উন্নতমান, নতুন ডিজাইন, গ্রাহকের পছন্দ ইত্যাদি বিবেচনায় নিয়ে কাজ করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক সবধরনের ডাটা, প্রয়োজনী তথ্য সংগ্রহ করা হবে। ২০১২ সালে অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে এবং টেকসই উন্নয়ন ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন