News71.com
 Bangladesh
 13 Aug 21, 11:05 PM
 198           
 0
 13 Aug 21, 11:05 PM

রিমান্ড শেষে আদালতে পরীমনি॥ জামিন আবেদন খারিজ

রিমান্ড শেষে আদালতে পরীমনি॥ জামিন আবেদন খারিজ

বিনোদন ডেস্কঃ  দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে চিত্রনায়িকা পরীমনিকে।শুক্রবার (১৩ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। এদিন পরীমনিকে আদালতে হাজির করে নতুনভাবে আর রিমান্ড চাওয়া হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হেফাজতে রাখার আদেশ দিয়েছেন।

আদালতে সিআইডির তদন্ত কর্মকর্তা বলেন, পরীমনি রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। আসামিপক্ষ থেকে জামিন আবেদন করা হয়েছিল। দুপুর দুইটার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে এ বিষয়ে শুনানি হয়। গুলশান থানার আদালতর সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. আলমগীর এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৫ আগস্ট পরীমনিকে বনানী থানার মাদক মামলায় চারদিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠান আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন