News71.com
 Bangladesh
 13 Aug 21, 11:06 PM
 203           
 0
 13 Aug 21, 11:06 PM

আগস্টকে কেন্দ্র করে নেতিবাচক তথ্য নেই॥ র্যাব ডিজি

আগস্টকে কেন্দ্র করে নেতিবাচক তথ্য নেই॥ র্যাব ডিজি

নিউজ ডেস্কঃ শোকের মাস আগস্টকে কেন্দ্র করে এখন পর্যন্ত নেতিবাচক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।তিনি বলেন, এরপরেও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো অপতৎপরতা রোধে প্রস্তুত রয়েছি। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা অবলম্বন করেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে র‌্যাব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৩ আগস্ট) রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসায় দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে  এসব কথা বলেন র‌্যাব ডিজি। তিনি বলেন, আগস্ট মাস শোকের মাস। অনেক অঘটন জঙ্গিরা ঘটিয়েছে। এই আগস্ট মাসেও জঙ্গিরা ইতোপূর্বে অনেক অঘটন ঘটিয়েছে। প্রতিবারই আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে সকল গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সব ইউনিট মিলে একসঙ্গে কাজ করি। আগস্ট মাসের সমস্ত ইভেন্টে যাতে নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় সেই লক্ষে আমরা কাজ করি। র‌্যাবের গোয়েন্দা ইউনিটও তৎপর রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন