
নিউজ ডেস্কঃ চীন থেকে উপহারের আরও ১০ লাখ ডোজ সিনোফার্মের তৈরী করোনা টিকা ঢাকায় এসে পৌঁছেছে। আজ শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ টিকা এসেছে। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।চীনের তিয়ানজিন বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট ১০ লাখ টিকা নিয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেয়। পরে শুক্রবার সন্ধ্যায় এ টিকা ঢাকায় পৌঁছেছে। এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন।
প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ছয় লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।এছাড়া চীন থেকে প্রথম দফায় গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে ক্রয়ের ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় গত ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা। গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০ টিকা ঢাকায় আসে। সব মিলিয়ে চীন থেকে এক কোটি ১৫ টিকা ঢাকায় এসেছে।