News71.com
 Bangladesh
 13 Aug 21, 11:07 PM
 420           
 0
 13 Aug 21, 11:07 PM

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে অভিনেত্রী পরীমনি॥

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে অভিনেত্রী পরীমনি॥

নিউজ ডেস্কঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় পরীমনিকে কারাগারে নেওয়া হয়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। জেল সুপার আব্দুল জলিল জানান, সন্ধ্যা ৭টার দিকে নায়িকা পরীমনিকে প্রিজন ভ্যানে করে কারাগারে আনা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী তাকে এ কারাগারে বন্দি রাখা হবে। শুক্রবার বিকেলে পরীমনির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল। পরে  বিকেল সোয়া ৪টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার উদ্দেশে রওনা দেয় প্রিজন ভ্যান। গত ৫ আগস্ট পরীমনিকে বনানী থানার মাদক মামলায় ৪ দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ডে পাঠান আদালত। গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। ওইদিন রাত সোয়া আটটার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন