
নিউজ ডেস্কঃ করোনায় গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৬০ জনে। একই সময়ে ৩৩৮ নমুনা পরীক্ষা করে ৯৮ জনের শরীরের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৭০ শতাংশ। আজ শুক্রবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া ছয় জনের মধ্যে ফরিদপুরের তিন, গোপালগঞ্জের এক, মাদারীপুরের এক ও মাগুরার একজন রয়েছেন। সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, পিসিআর ল্যাবে করোনা শনাক্ত ৯৩ জনের মধ্যে আলফাডাঙ্গায় ছয়, ভাঙ্গায় দুই, বোয়ালমারীতে তিন, নগরকান্দায় চার, মধুখালীতে ১৬, সদরপুরে ১৪, চরভদ্রাসনে ১২, সালথায় তিন ও ফরিদপুর সদরের ৩৩ জন রয়েছেন। অন্য পাঁচজন শনাক্ত হয়েছেন র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।