News71.com
 Bangladesh
 14 Aug 21, 06:38 PM
 240           
 0
 14 Aug 21, 06:38 PM

খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে অস্ত্রসহ আটক ৩॥

খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে অস্ত্রসহ আটক ৩॥

নিউজ ডেস্কঃ  খাগড়াছড়ির বঙ্গলতলী এবং রাঙ্গামাটির নানিয়ারচরে আলাদা অভিযানে অস্ত্রসহ তিনজন ইউপিডিএফ (প্রসীত) সদস্য আটক করেছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, খাগড়াছড়ির বঙ্গলতলী নামক এলাকায় শুক্রবার (১৩ আগস্ট) আনুমানিক রাত ৩ টা ৪০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে ইউপিডিএফের (প্রসীত) দুইজন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ আটক করে। আটক সন্ত্রাসীরা হলো- ওমর চাকমা (৩৪) এবং রকেট চাকমা (২২)। আটকদের কাছ থেকে একটি এলজি পিস্তল, ২ রাউন্ড গুলি, চাঁদা সংগ্রহের রশিদ বহি, মোবাইল সেট ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন