News71.com
 Bangladesh
 14 Aug 21, 06:39 PM
 231           
 0
 14 Aug 21, 06:39 PM

ফের পদ্মা সেতুর পিলারে ধাক্কা॥ ফেরি চলাচলে বিকল্প রুট ব‍্যবহারের অনুরোধ

ফের পদ্মা সেতুর পিলারে ধাক্কা॥ ফেরি চলাচলে বিকল্প রুট ব‍্যবহারের অনুরোধ

নিউজ ডেস্কঃ পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। এই অবস্থায় বিকল্প রুট ব‍্যবহারের জন‍্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে সরকার। গতকাল শুক্রবার (১৩ আগস্ট) সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলচলারত 'ফেরি কাকলী'। তবে স্থানীয় বিশেষজ্ঞরা বলেছেন ফেরি চলাচল বন্ধ বা সীমিত করে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব না। পদ্মা সেতু চালু হলেও এখানে সীমিত আকারে ফেরি সার্ভিস চালু রাখার প্রয়োজন হবে। পদ্মা একটা তীব্র খরস্রোতা নদী। এখানে উজানে ব্রীজের নিচ দিয়ে ফেরি চালালে দূর্ঘটনার ঝুকি থাকবেই। তাই এখানে ফেরি চলাচলের স্থায়ী বিকল্প রুটের অনুসন্ধান করতে হবে। যদি উজানের পরিবর্তে ভাটিতে ফেরি পরিচালনা করা যায় তাহলে দূর্ঘটনার আদৌ কোন ঝুকি থাকবে না। সেক্ষেত্রে মাওয়ার মাঝের মাট নাউডোব ফেরি সার্ভিস চালু করলে পদ্মা সেতু এলাকাকে পাশ কাটিয়ে ফেরি চলাচল সম্ভব। পাশাপাশি এতে সময় ও দুরত্ব দুটোই কমবে।

বিআইডব্লিউটিসির উৃদ্ধৃতি দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান জানিয়েছেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে ফেরি স্বল্পতা থাকায় সম্মানিত ফেরি ব্যবহারকারী/সর্বসাধারণকে বিকল্প পাটুরিয়া-দৌলতদিয়া ও চাঁদপুর-শরিয়তপুর ফেরি রুট ব্যবহারের অনুরোধ করা হলো। এরআগেও দুই দফা সেতুর পিলারে ধাক্কা লাগে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কয়েক দফা ধাক্কার পর ওই রুটে ফেরি চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। এরআগে মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলচলারত 'ফেরি কাকলী' সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফেরির ভারপ্রাপ্ত মাস্টার মো. বাদল হোসেন এবং হুইল সুকানী আব্দুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন