News71.com
 Bangladesh
 14 Aug 21, 06:40 PM
 238           
 0
 14 Aug 21, 06:40 PM

সাত ঘণ্টা বন্ধ থাকার পর সচল হল ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন চলাচল॥

সাত ঘণ্টা বন্ধ থাকার পর সচল হল ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন চলাচল॥

নিউজ ডেস্কঃ প্রায় সাত ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) রাত ২ টার দিকে চালু হয় এ রুটের ট্রেনের চলাচল। এর আগে শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের মীরেরবাজার এলাকায় লরির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে তিতাস এক্সপ্রেসের ট্রেনটি। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সে সময় টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএমআই এলপিজি গ্যাসের একটি লরি মিরেরবাজার রেললাইন পার হওয়ার সময় যাত্রীবাহী তিতাস ট্রেনের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। এতে গ্যাসবাহী লরির পেছনের অংশ ভেঙে যায়।

আর এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের সব ধরনের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত লরিটি সরিয়ে নিলে প্রায় ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, কিশোরগঞ্জের ভৈরবে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি মেইল ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন বেলা ২টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন