News71.com
 Bangladesh
 14 Aug 21, 10:14 PM
 228           
 0
 14 Aug 21, 10:14 PM

২৪ ঘণ্টায় ২৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি॥

২৪ ঘণ্টায় ২৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি॥

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৫৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৫৭ জন। এর মধ্যে ঢাকাতেই ২১৯ জন এবং ঢাকার বাইরের সারাদেসে রয়েছেন ৩৮ জন। এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৪০  জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৪ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৮৬ জন রোগী ভর্তি রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন