News71.com
 Bangladesh
 14 Aug 21, 10:14 PM
 230           
 0
 14 Aug 21, 10:14 PM

করোনা আপডেট॥ দেশে আরও মৃত্যু ১৭৮ জন, নতুন আক্রান্ত ৬,৮৮৫ জন

করোনা আপডেট॥ দেশে আরও মৃত্যু ১৭৮ জন, নতুন আক্রান্ত ৬,৮৮৫ জন

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১৭৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৮৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৮৮৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনে। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৬৬ শতাংশ।শনিবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩৮৭ জন।

এর আগে শুক্রবার (১৩ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৭ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৮ হাজার ৪৬৫ জনের দেহে। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা কিছুটা কমেছে। এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ১৫৫ জন। তবে এ সময় আক্রান্ত আগের দিনের চেয়ে বেড়ে গেছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৩৯৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন