
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের অভিযানে অস্ত্রসহ ডাকাত দলের সক্রিয় ৯ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান। গত ১২ আগস্ট সিদ্ধিরগঞ্জের পাইনাদী পশ্চিমপাড়ার ধনু হাজি রোড সংলগ্ন মো. মনির হোসেনের নির্মাণাধীন ১০ তলা ভবনের ভেতর অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্যদের আটক করা হয়।
আটকরা হলেন—ফয়সাল হোসেন (২৮), আলমগীর হোসেন সজিব (২৩), তানভীর হোসেন রাশেদ (৩২), ওমর আজিজ মানিক (১৮), ইয়াকুব আলী (২১), রাকিব হোসেন (১৯), মেহেদী হাসান (২৩), রিদোয়ান হোসেন (২৪), কামরুজ্জামান সাগর (২৪)। আটকদের কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।